বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

সাইনবোর্ড জামিয়া আশরাফিয়ার ফুযালা সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। আল আমিন বিন সাবের আলী ।।

রাজধানীর সাইনবোর্ডে অবস্থিত জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জানুয়ারিতে।

আগামী শনিবার (৪ জানুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হবে।

জামিয়ার মুহতামিম ও মুতাওয়াল্লি মুফতি মুফিজুল ইসলামের সভাপতিত্বে নসিহত পেশ করবেন যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, বেফাক ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, তরজুমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী  (বাদ মাগরিব), ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতি আবু সাঈদ, মুফতি জিয়াউল হক মজুমদার।

জানা যায়, এদিন বাদ ফজর থেকে বিকেল পর্যন্ত জামিয়ার কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন ‘আবনাউল আশরাফিয়া’র পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেল থেকে জামিয়ার ইসলাহি মাহফিল, পুরস্কার বিতরণ ও দস্তারবন্দী অনুষ্ঠিত হবে।

এদিকে মাহফিল ও ফুযালা সম্মেলন সফল করার জন্য তাওহীদি জনতা ও প্রাক্তণ ছাত্রদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জামিয়ার মুহতামিম মুফতি মুফিজুল ইসলাম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ