বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

মাজলুম হেফাজত নেতৃবৃন্দকে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

শাপলা থেকে জুলাই বিপ্লব শহীদদের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসন মোকাবিলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা ও আওয়ামী সরকারের আমলে মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আপোষহীন মাজলুম আলেমদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

আজ মঙ্গলবার ( ১৪জানুয়ারি ) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উত্তরা ফ্রেন্ডস্ ক্লাব মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আবু সালেহ রহমানী ও মুফতি নেয়ামতুল্লাহ আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান। এসময় বৃহত্তর উত্তরার মজলুম আলেমদেরকেও সংবর্ধিত করা হয়।

এ সময় প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় আমাদের সংবিধানের মূলনীতিতে ভারত থেকে পাচারকৃত ধর্মনিরপেক্ষ মতবাদ, এটাকে বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে। ভারতীয় সেবাদাষীকে আমরা এ দেশে জায়গা দেই নাই। সুতরাং, ভারতের পাচারকৃত এই ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠাতে হবে। মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা ও ইসলাম এক সূত্রে গাথা। বাংলাদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে যাবে। যারা ইসলামবিদ্বেষী তারাই বাংলাদেশের শত্রু।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এদেশের আলেম সমাজ কোনদিন নিজের স্বার্থর জন্য লড়াই করে নাই। ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে নাই। আলেম সমাজ লড়াই করেছে বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে। বাংলাদেশের ইসলাম রক্ষার জন্য লড়াই করেছে। এবং তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের শহিদরা ইসলাম রক্ষার জন্য শহিদ হয়েছে। তারই ধারাবাহিকতায় এই জুলাই বিপ্লবেও মাদরাসার ছাত্র ও শিক্ষকরা  লড়াই করে ভারতের দালাল শেখ হাসিনাকে পরাজিত করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি মনির হুসাইন কাসেমী, মুফতি নুর হুসাইন নূরানী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ওয়াহিদুল আলম, মাওলানা আরিফ হক্কানী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি ইদ্রীস কাসেমী, মাওলানা সুহাইল সাদী, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি তাউহিদুল ইসলাম আজিজি, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবু ত্বলহা মাসউদসহ হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ