বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

২০ বছরের অধিক সাজা খাটা বন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কারাবিধির ৫৬৯ ধারায় ২০বছরের অধিক সাজাখাটা বন্দিদের মুক্তির দাবি জানিয়েছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন।

আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ বছরের অধিক সাজাখাটা বন্দিদের পরিবারের পক্ষ হতে মানবন্ধনে এ দাবি করা হয়।

মানবন্ধনে সভাপতিত্ব করেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদরীস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কারামুক্তি আন্দোলনের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম।

মানবন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারের আমলে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিদেরকেউ দীর্ঘমেয়াদি সাজা প্রদান করা হয়েছে এবং বন্দিরাও ২০বছরের অধিক সময় যাবত তারা সাজা খেটেছেন। স্বৈরাচার মুক্ত এই নতুন স্বাধীন দেশে সরকারের উচিত এই বন্দীদেরকে বিশেষ বিবেচনায় মুক্তির ব্যবস্থা করা এবং নতুন স্বাধীন দেশে স্বাধীনতার প্রতিফলন ঘটানো।

আরো বক্তব্য রাখেন কারামুক্তি আন্দোলনের আইনি সহায়তা বিভাগের প্রধান আলতাফ হোসেন ও তথ্য ও গবেষণা বিভাগের প্রধান মাওলানা মোঃ ইসহাক খান। ভুক্তভোগী পরিবারের পক্ষে কথা বলেন মোঃ রিপন, রনি, মেহেদি, মমিনুল হক।

মানববন্ধনে বক্তাগণ জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ