বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

রমজানে মিরপুরে আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

পবিত্র রমজানে মিরপুরে আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। মিরপুর-১১ তে অবস্থিত বায়তুল মা'মূর মাদরাসার আয়োজনে এই কোর্সটির উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাফর আহমাদ জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এই বিশেষ আকর্ষণে আগত প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি।

মাদরাসার নাজিমে তালিমাত মুফতি আসাদুল্লাহ জানান, আমাদের কোর্সটি দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকগণের মাধ্যমেই পরিচালিত হবে, ইনশাআল্লাহ। কোর্স ফি নামেমাত্র রাখা হয়েছে এক হাজার টাকা।

কোর্সের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি জানান,

১। ইজরা পদ্ধতিতে সরফের বিশেষ মেহনত।

২। ইলমে নাহুর দুর্বলতা দূর করতে পারা।

৩। যে কোনো সিগাহ ধরতে পারা।

৪। তারকিব করতে পারা।

৫। বিশুদ্ধ ইবারত পড়তে পারা।

৬। আরবি কথোপোকথন।

৭। আরবিতে লিখতে পারা।

৮। সরফ-নাহু ও আরবির বিশেষ তামরীন।

৯। উর্দু ভাষার বেসিক ধারণা।

১০। হস্তলিপি সুন্দর করা।

কোর্সটি কাদের জন্যে রাখা হয়েছে এ বিষয়ে তিনি জানান,

১। যারা ইলমে সরফ ও ইলমে নাহুর দুর্বলতা দূর করে বিশুদ্ধ আরবি পড়তে, লিখতে ও বলতে চায়।

২। সদ্য হাফেজ হওয়া শিক্ষার্থীদের যারা কিতাব বিভাগে ভর্তি হতে চায়।

৩। যারা হস্তলিপি সুন্দর করে পরীক্ষায় ভালো ফলাফল করতে চায়।

এদিকে ১লা রমজানের পূর্বেই আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে এই ০১৭৯৭৫৯৬২৪৮, ০১৭০০৮০৬১৩০ (নগদ/বিকাশ) নাম্বারে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।  

উল্লেখ্য, মিরপুর-১১ তে অবস্থিত এই বায়তুল মা’মূর মাদরাসায় ১লা রমজান থেকে ২০শে রমজান পর্যন্ত ও ৭ই শাওয়াল থেকে নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগে তাইসীর জামাত থেকে শরহে বেকায়া পর্যন্ত ভর্তি চলবে।

ঠিকানা: নান্নু মার্কেট, ১১/এ, রোড-৮, লেন-১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ