বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

আল্লাহ ও নবীকে (সা.) নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা সর্বোচ্চ শাস্তি চায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লাহ ও নবীর শানে ধৃষ্টতাপূর্ণ আচরণ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় রাখাল রাহার (সাজ্জাদুর রহমান) দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ  শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে পাঠানো সংগঠনের সভাপতি মুফতি কামালুদ্দিন ও সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান) আল্লাহ তাআলার শানে চরম ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেন। যদিও পরবর্তীতে পরিস্থিতির চাপে পোস্টটি মুছে ফেলেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত করেছে, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

দেশের দায়িত্বশীল পর্যায়ে থেকে এই ধরনের বক্তব্য শুধুমাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পরিকল্পিতভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি, সামাজিক বিভাজন উস্কে দেওয়া এবং জাতীয় স্থিতিশীলতা বিনষ্টের একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা বলে জানান নেতৃবৃন্দ। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী শান্তিপূর্ণ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে এমন ধর্ম অবমাননার ঘটনা ঘটেছে। এছাড়াও শিক্ষাক্ষেত্রেও রাখাল রাহা বিভিন্ন বিতর্কিত সংশোধন ও পরিবর্তনের মাধ্যমে ইসলামি সংস্কৃতি, ইতিহাস এবং জাতীয় মূল্যবোধের প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন বলেও বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ম অবমাননাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ