বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

মুসলমানরা এখনও পরাধীন; আরেকটা বিপ্লব হবে: আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, আমরা ভেবেছিলাম ২০২৪ সালের ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে; আমরা স্বাধীন হয়নি। মুসলমানরা এখনও পরাধীন; আরেকটা বিপ্লব হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

আব্বাসী বলেন, ভারত ও ইসরায়েলের দালাল এ দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা নাস্তিকদের ফাঁসির দাবি মেনে নেয়নি। আমরা ভেবেছিলাম ২০২৪ সালের ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে; স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরির জন্য।

তিনি আরও বলেন, এ দেশে আল্লাহ ও তাঁর হাবিব মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শান-মান মর্যাদার বিরুদ্ধে বাকস্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে। তাদের শাস্তি যদি না হয়; আমরা মনে করি মুসলমানরা এখনও পরাধীন। ১৯৪৭-এ স্বাধীন হয়নি, ১৯৭১-এ স্বাধীন হয়নি, ২০২৪-এ স্বাধীন হয়নি। আরেকটা বিপ্লব হবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও সংসদ ভবন দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করবো, ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ