শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে

আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতেই থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তাররা হলেন— রংপুরের বদরগঞ্জের মতিউর রহমান (২৮) এবং নীলফামারীর ডিমলার তৌহিদুল ইসলাম (২৫)। তারা ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গ্রুপের একটি কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রহরীকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, আটককৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ