শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে

আরজাবাদ মাদরাসার মসজিদে জুমা পড়ালেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে আগমন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি, বিশ্ববরেণ্য মুসলিম স্কলার মাওলানা ফজলুর রহমান।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১টায় তিনি আরজাবাদ মাদরাসায় আগমন করেন। এ সময় তাকে লাল গালিচার উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়াসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রবৃন্দ তাকে স্বাগত জানান।

জমকালো সংবর্ধনা শেষে আরজাবাদ মসজিদে জুমার নামাজে ইমামতি করেন বিশ্ববরেণ্য এ মুসলিম স্কলার ও রাজনীতিবিদ। তাঁকে একনজর দেখতে অসংখ্য উলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জানা গেছে, ফেদায়ে মিল্লাত কনফারেন্সে, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মহাসমাবেশসহ বেশকিছু প্রোগ্রাম সামনে রেখে মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ সফরে আসেন। এরই ধারাবাহিকতায় আজ পরিদর্শন করেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ