বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি

দাওয়াতুল হকের ৩০তম মারকাজি ইজতেমা শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ৩০তম মারকাজি ইজতেমা আগামী শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

ওইদিন রাজধানীর যাত্রাবাড়ী বড় মাদরাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার মুহতামিম এবং আল-হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমূদুল হাসান এই ইজতেমায় অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

দাওয়াতনামায় বলা হয়- বাদ তাসলিম আরজ এই যে, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর উদ্যোগে ইনশাআল্লাহ আগামী ১৪ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি মোতাবিক ৬ ডিসেম্বর ২০২৫ ইং শনিবার সকাল ৯ ঘটিকা হতে মারকাজী ইজতেমা মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর মারকাজ জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ি বড় মাদরাসা)-য় অনুষ্ঠিত হবে।

উক্ত ইজতিমায় মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর সকল হালকার আমীর, নায়েবে আমীর, সর্বস্তরের ইমাম, মুয়াজ্জিন, উলামা-মাশায়েখ এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে যথাসময়ে তাশরীফ আনার জন্য দাওয়াত পেশ করছি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ