বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার উদ্যোগে এক তরবিয়াহ মাহফিল মঙ্গলবার (৯ জুন) লন্ডনের ফোর্ডস্কয়ার সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।

শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করীমের পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে সংগঠনের নেতা-কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

তরবিয়াহ মাহফিলের কর্মসূচির মধ্যে ছিল দারসুল কোরআন, গ্রুপ আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা। এসব আলোচনায় সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। তিনি তার বক্তব্যে ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা, ইলম ও আমলের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দ্বীনের দাওয়াত ও সমাজ সংস্কারের কাজে সফল হতে হলে নিয়মিত আত্মগঠন ও আদর্শিক প্রশিক্ষণের বিকল্প নেই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ