শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

সরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করেছেন: এমপি শাওন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভোলা-৩ আসনের সংসদ-সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার সরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষার বৈষম্য ও সুযোগ-সুবিধা দূর করেছেন।

এখন মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা সমসুযোগ পাচ্ছেন। এর অবদান একমাত্র শেখ হাসিনার। শুক্রবার লালমোহনে ইসলামিয়া কামিল মাদরাসার চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব রাষ্ট্র নায়ক। ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষিত হিসেবে গড়তে দেশের শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছেন তিনি। আওয়ামী লীগ সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়। দেশে বৃদ্ধি পায় শিক্ষারমান।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসাইন।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ