শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

কিশোরগঞ্জে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে কুপিয়ে জখম, আটক ২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ মসজিদের কমিটি গঠন এবং মসজিদে ইমামের সাথে নামাজ পড়া নিয়ে মত বিরোধ থাকায় মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে কুপিয়ে আহত করেছে স্থানীয় ২ ব্যক্তি।

সোমবার সকাল ৯ টায় সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকায় পঁচুশাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মসজিদের ইমাম রবিউল ইসলাম ও মুয়াজ্জিন আরমানকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন। জানা যায়, সোমবার সকালে মহিনন্দ ইউনিয়নের চং শোলাকিয়া পঁচুশাহ জামে মসজিদের কমিটি গঠন এবং মসজিদের ইমামের সাথে নামাজ পড়া নিয়ে মত বিরোধ থাকায় মসজিদের ইমাম রবিউল ইসলাম ও মুয়াজ্জিন আরমানকে কুপিয়ে আহত করে।

এ ঘটনায় স্থানীয়রা কুপিয়ে হত্যাচেষ্টাকারী ২ জনকে আটক করে পুলিশে দেয়। আটককৃতরা হলেন- আমিন ও রমজান।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আসামি ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ