মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি থামলেও আতঙ্কে স্থানীয়রা। প্রশাসনের নির্দেশে বান্দরবানের তুমব্রু সীমান্তের বাসিন্দাদের অনেকেই সরে গেছে নিরাপদ আশ্রয়ে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) নতুন করে টেকনাফে হোয়াইক্যাং সীমান্ত দিয়ে ৬৪ জন প্রবেশ করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ নিয়ে মোট তিনশ' ২৮ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
গতকাল বান্দরবান সীমান্ত লাগোয়া কয়েকটি বিজিবি ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা দুইশ' ৬৪ জন বিজিপি সদস্যকে দেশটি ফিরিয়ে নিতে আগ্রহী। সীমান্ত অরক্ষিত নেই।
রোহিঙ্গাদের অনুপ্রবেশের কোন সুযোগ দেয়া হবে না বলেও জানান বিজিবি মহাপরিচালক। এদিকে,সীমান্তে অস্থিরতার কারণে শনিবার থেকে টেকনাফ- সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
এদিকে, বাংলাদেশে আশ্রয় নà