বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

‘হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী নয়, নারী অধিকারে বিশ্বাসী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, হেফাজতে ইসলাম নারী অধিকারে বিশ্বাসী। নারী বিদ্বেষী নয়।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

মাওলানা আহমদ আলী কাসেমী বলেন,  নারী সংস্কার কমিশনের অভিন্ন পারিবারিক আইনের প্রস্তাবনা দিয়েছে। সেটা কখনোই হতে পারে না। কিছু নারীবাদী বলেছে, নারীদের উন্নতির জন্য যখনই কাজ করেছে, তখনই  ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

মহাসমাবেশে জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, অনেকের মামলা প্রত্যাহার হলেও, দুঃখের বিষয় হেফাজতসহ অনেক দলের নেতাদের মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। এই মামলাগুলো অতি দ্রুত প্রত্যাহার করতে হবে।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, শাপলা, বিডিআর গণহত্যাসহ সকল গুম-খুনের বিচার করতে হবে। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে। শুধু প্রস্তাবনা নয়, নারী সংস্কার কমিশনকেই বাতিল ঘোষণা করতে হবে।

মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, হেফাজত কোনো রাজনৈতিক দল নয়, তবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। একইসাথে তিনি অভিযোগ করেন, বহু আলেমকে জঙ্গি মামলা দিয়ে আটক রাখা হয়েছে এবং তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি প্রশ্ন তোলেন, যদি বাবরকে মুক্তি দেওয়া হয়, তাহলে আলেমদের মুক্তি দেওয়া হচ্ছে না কেন? পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলেমদের মুক্তি না দিলে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।

এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, হেফাজতের দাবির পেছনে দেশের সকল মাসলাকের পূর্ণ সমর্থন রয়েছে।

আব্বাসী আরও বলেন, এই দেশের ৫৩ বছরের ইতিহাস কলঙ্কিত। আলেম-উলামা রক্ত দিয়ে এই দেশ গড়েছে। তাই তাদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ