রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভাঙ্গায় সাংবাদিক শাকিলের পিতার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দৈনিক সমকাল এর ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল এর পিতা মো. খোরশেদ আলম মোল্লা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার  (৮ ফেব্রুয়ারী) সকাল সারে ০৭ টায় ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

মো. খোরশেদ আলম মোল্লা স্থানীয় মিনিবাস মালিক সমিতির প্রবীণ সদস্য ছিলেন। ব্যক্তি জীবনে তিনি তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর ভাঙ্গা ঈদগাহ মাদরাসা জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ শেষে ঈদগাহ মাদ্রাসা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

সাইফুল ইসলাম শাকিলের পিতার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী, সাংবাদিক সমাজ গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ