রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পৃথিবীকে অশুভ মানুষের দখল মুক্ত করার হাতিয়ার বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, পৃথিবীকে অশুভ মানুষের দখল মুক্ত করার অন্যতম হাতিয়ার হলো বই। বই মানে আলো। বই পড়ে জ্ঞান অর্জন করতে পারলে সমাজ রাষ্ট্রসহ সব জায়গায় আলোকিত মানুষ হিসেবে অবদান রাখা সম্ভব।

তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত বছরব্যাপী স্কুলভিত্তিক বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিমিন হোসেন বলেন, বই পড়ার মাধ্যমে মস্তিষ্কের কাজের ক্ষমতা বেড়ে যায় বহুগুণ। মানুষের মন এবং মননশীলতা বিকাশে তাই বইয়ের ভূমিকা অপরিসীম। বই পড়ে মানুষ তাদের প্রসারিত দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজকে নানা ক্ষেত্রে আলোকিত করতে পারে। 

তিনি আরও বলেন, প্রকৃত শিক্ষা একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বইও পড়তে হবে। এতেই নিজেকে বিকশিত করা সম্ভব। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই ফাউন্ডেশনের উদ্যোগে এই বইপড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে। 

শনিবার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের লতাপাতা বাজারে আয়োজিত অনুষ্ঠানে তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি সিমিন হোসেন রিমি’র সভাপতিত্বে এবং পারভেজ আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ রাজীব হোসেন। 

অনুষ্ঠানে সোহেল তাজ বলেন, বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তোলে। বইয়ের ভেতরে ছড়িয়ে আছে জ্ঞানবিজ্ঞানসহ মানবজীবনের অতীত-বর্তমানের নানা ঘটনা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ