সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


তালাক দেওয়ায় স্ত্রীসহ নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় তালাক দেওয়ার জের ধরে স্ত্রীসহ নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দেন এক ব্যক্তি। পরে তাঁদের উদ্ধার করে নারীকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ওই নারীর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এসব তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দুজন হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী এলাকার আতাউর আলীর ছেলে খলিলুর রহমান (৪০) ও তাঁর সাবেক স্ত্রী উপজেলার মরজাল ব্রাহ্মণেরটেক এলাকার মৃত মফিজুর রহমানের মেয়ে লতা আক্তার (২৭)। ওই নারী পেশায় একজন চিকিৎসক।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, লতা শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

বর্তমানে নারায়ণগঞ্জে