রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছে আব্দুলাহ মাহমুদ রিফাত ( ১১ ) মাদরাসার এক শিশু শিক্ষার্থীর। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ও ভাই। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অপর শিশুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১৪ মার্চ ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তা ময়ূরী ভিলার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই লিটন। ময়ূরী ভিলার সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আব্দুলাহ মাহমুদ রিফাত ( ১১ )। আহত লিটন ও তার অপর সন্তান ফাহাদকে ( ১৪ ) হাসপাতà¦