দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে ফরিদপুরে স্বল্প আয়ের মানুষের জন্য ৫শ’ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।
প্রথম দিনেই এতে বিপুল সাড়া পড়েছে। রমজানে কম মূল্যে গরুর মাংস কিনতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে।
পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের ক্রয় সামর্থ্যের কথা বিবেচনা করে ডা. নাহিদ উল হকের প্রচেষ্টায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের আলীপুরে শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স চত্বরে প্রতিদিন বিক্রি করা হবে এই গরুর মাংস। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে প্রথম দিনে অসংখ্য ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। সাধারণ ক্রেতারা এ উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছেন।
রোববার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্যোক্তা ডা. নাহিদ উল à