রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সুইডেন-জার্মানির ২০ পর্যটক ঘুরে দেখলেন ষাটগম্বুজ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখলেন সুইডেন ও জার্মানির ২০ পর্যটক। শুক্রবার (২২ মার্চ) সকালে মোংলা থেকে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদ ঘুরতে আসেন তারা। দীর্ঘক্ষণ ষাটগম্বুজ মসজিদ, ঘোড়া দিঘী ও আশপাশের প্রাচীন স্থাপনা ঘুরে দেখে পুনরায় সড়ক পথে মোংলায় ফেরেন তারা। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রাচীন এই স্থাপনা দেখে আনন্দ প্রকাশ করেন বিদেশিরা।

এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ভারতীয় বিলাসবহুল প্রমোদতরি এম ভি গঙ্গা বিলাসে মোংলা বন্দর এলাকায় পৌঁছায় এই বিদেশি পর্যটকরা। তারা সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকা ভ্রমণ করেন। বিদেশি দর্শনার্থীদের মধ্যে সুইডেনের ১৫ এবং জার্মানির ৫ জন নাগরিক রয়েছেন।

বাগেরহাট টুরিস্ট পুলিশের ওসি নুরুল ইসলাম বলেন, যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে বিদেশি পর্যটকরা ষাটগম্বুজ মসজিদ ভ্রমণ করেন। সড়ক পথে মোংলা পৌঁছে, আজকেই প্রমোদতরি গঙ্গা বিলাসে নদী পথে খুলনার আংটিহারা এলাকায় ইমিগ্রেশন শেষ করবেন বিদেশিরা। সব প্রক্রিয়া শেষে তারা ভারতের উদ্দেশ্যে বাংলাদেশি জলসীমা ত্যাগ করবেন বলে জানান এই কর্মকর্তা।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ