কোরআনের হাফেজদের জন্য সিএনজি ভাড়া ফ্রি করে দিয়েছেন টাঙ্গাইলের গোপালপুরের গনি মিয়া। সারাদিন যতজন হাফেজ তার সিএনজিতে উঠুক না কেন, কারও কাছ থেকেই ভাড়া নেন না তিনি। প্রথম রমজান থেকে শুরু হয়েছে তার এ কার্যক্রম। চলবে পুরো রমজান মাসজুড়ে।
পরিবারের পক্ষ থেকেও তাকে উৎসাহ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। গনি মিয়ার এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন আলেম সমাজসহ স্থানীয়রা।
জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নন্দনপুর ভুয়ারচক গ্রামের বছির উদ্দিনের ছেলে গনি মিয়া পেশায় একজন সিএনজিচালক। প্রায় একযুগ ধরে তিনি এ কাজের সঙ্গে জড়িত। স্ত্রী ও এক ছেলে নিয়ে সুখের সংসার তার। সকাল থেকে রাত পর্যন্ত গোপালপুরসহ পুরো টাঙ্গাইল দাপিয়ে বেড়ান তিনি। রমজান মাস উপলক্ষ্যে ব্যতিক্রম এক উদ্যোগ গ্রহণ করেছেন এ সিএনজিচালক। কোরআনের হাফেজসহ আলেমদের জন্য সিএনজি ভাড়া পুরোপুরি ফ্রি করে দিয়েছেন তিনি।