রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আল আমিন। ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার নিতপুর ইউনিয়নের চক বিষ্ণুপুর কলোনি মোড় এলাকার মৃত সিদ্দিকের ছেলে।

নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, সোমবার বিকেলে আল আমিন বাড়ি থেকে বের হয়। ভোররাতে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ভারতের অভ্যন্তরে আল আমিনকে গুলি করেছে বিএসএফ সদস্যরা। তবে, কি কারণে তাকে গুলি করা হয়েছে তা জানা যায়নি।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, ভোরের দিকে ভারতের অভ্যন্তরে একটি গুলির শব্দ পায় বিজিবি। সীমান্ত এলাকার ২৩১/২৩২ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে ভারতের কেদারিপাড়ার দিকে ঘটনাটি ঘটেছে। লোকমুখে জেনেছি, একজন মারা গেছেন। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ