সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরুলী চন্দ্র (৪২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দু’জন।

লালমনিরহাট ১৫ বিজিবির পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে, আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে একটি পত্র দিয়েছি। 

শুক্রবার দিনগত মধ্যরাত ৩টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের একশ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

মুরুলী চন্দ্র ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।
আহতরাও একই এলাকার চন্দ্রপুর গ্রাà¦