রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার র‌্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব এবং গোয়েন্দ সংস্থা ডিজিএফআই-সহ যৌথ বাহিনীর অভিযানে ব্যাথেলপাড়া এলাকা থেকে ওই ম্যানেজারকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেএনএফ -এর কাউকে আটক করা যায়নি। বর্তমানে ম্যানেজার রুমা উপজেলা কমপ্লেক্সে রয়েছে।

রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ম্যানেজার সম্পূর্ণ সুস্থ রয়েছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল (মঙ্গলবার) রাতে বান্দরবান জেলার রুমা উপজেলা মসজিদ ঘেরাও করে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র-গুলি লুট এবং সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা করে সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ)। এ সময় টাকা নিতে না পেরে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় তারা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ