রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজবাড়ীতে জাকাতের টাকা নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অজ্ঞাত এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। আজ র‌বিবার সকাল ৭টার দিকে শহরের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রবিবার সকালে ব্যবসায়ী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের টাকা নিতে একসঙ্গে প্রায় ৫ হাজার নারী-পুরুষ ভিড় করেন। এসময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা অপর এক নারী তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ওই নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ