সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


এক যুগ ধরে ইফতার-ঈদ সামগ্রী বিতরণ করে‌ যাচ্ছে উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগার  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত উজানী গ্রামের একটি সামাজিক সংগঠন "উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগার"। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ভাবধারায় সমাজ গঠনের লক্ষ্যে এ পাঠাগার সৃজনশীল নানারকম কাজ করে যাচ্ছে। বিশেষত এক যুগেরও বেশি সময় ধরে প্রতি ঈদে সমাজের সুবিধাবঞ্চিত অসহায়, বিধবা ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছে পাঠাগারটি। সে ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

পাঠাগার পরিচালনার অন্যতম সদস্য মুফতী তানযিল হাছান আওয়ার ইসলামকে জানান, ২০১১ সালের দিকে উজানী গ্রামের আমরা কয়েকজন- মাদরাসা ও স্কুলের তরুণ শিক্ষার্থী মিলে একটি পাঠাগার প্রতিষ্ঠাà¦