শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মসজিদে মাইক বিতরণ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| আবদুর রউফ আশরাফ ||

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে মসজিদে মাইক সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাত ১০ টার দিকে পীর সাব বাড়ীর পাঞ্জেগানা মসজিদে মাইক সামগ্রী দেন সংস্থাটি। 

তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ক্বারী শেখ ইমাদ উদ্দীন বলেন, তানভীর ও তানজীদ দুই ছেলের নামে নামকরণ করেছি। নিজেদের অর্থায়ন থেকে প্রতি মাসে ট্রাস্টের ফান্ডে একাংশ জমা করে দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা,এতিমখানাসহ অনাথ অসহায় মানুষের সর্বদা সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াতে সর্বোত্মক চেষ্টা করে যাচ্ছি। 

আন্তর্জাতিক দূর্যোগ করোনাকালীন সময় থেকে নিয়ে,বন্যার্তদের মাঝে ত্রাণ, শীতে শীতার্ত মানুষের শীতবস্ত্র, রমজানে ফুড প্যাক ও ঈদ সামগ্রীসহ সার্বিক সহযোগিতা করে আসছে। 

দেশ-বিদেশের সকল বিত্তবানদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ক্বারী শেখ ইমাদ উদ্দীন, এলাকার বিশিষ্ট সমাজসেবক ডা. কবি শেখ আবদুল মুকিত, হাফেজ হেলাল আহমদ, মো. হাবীব আহমদ, জিয়াউর রহমান, আফজল আহমদ প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ