সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


নিজ এলাকায় জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজ এলাকায় এক নারীর জানাজায় অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার সকাল ১০টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রী হাসনা মোশারফের জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। নামাজের আগ মুহূর্তে ধর্মমন্ত্রীর ব্যবহৃত আইফোন ব্র্যান্ডের মোবাইলের এয়ারপ্লেন মোড অন করে কোনো এক ব্যক্তির হাতে দেন। সেই ব্যক্তি আর মোবাইল ফোনটি ফেরত দেননি। কার কাছে মোবাইল দিয়েছেন সেটা মনে নেই মন্ত্রীর।

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, গতকাল ধর্মমন্ত্রী একটি জানাজায় অংশ নেন। জানাজার নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে মোবাইল ফোনটির এয়ারপ্লেন মোড অন করে কোনো এক ব্যক্তির হাতে দেন। পরবর্তীতে কার কাছে মোবাইল ফোনটি দিয়েছেন সেটা তিনি মনে করতে পারছেন না।