মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক মহান মে দিবসে তীব্র তাপদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য ফরিদপুরের রিক্সা চালক শ্রমিকদের মাঝে ছাতা, সুপেয় খাবার পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে ফরিদপুরের জেলা প্রশাসন।
ব্যতিক্রম এ মহৎ উদ্যোগের জন্য সকল শ্রেণী পেশার মানুষের মুখে ফরিদপুর জেলা প্রশাসকের সুনাম ছড়িয়ে পড়েছে। বুধবার বেলা আনুমানিক ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফরিদপুর শহরের রিক্সা চালকদের হাতে ছাতাসহ সুপেয় খাবার পানি, খাবার স্যালাইন সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার পিএএ।
<