শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদ ঝিনাইদহ জেলা শাখার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| ফারুক নোমানী ||

খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদ ঝিনাইদহ জেলা শাখার পুরস্কার বিতরণ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে  শহরের উজির আলি ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ঝিনাইদহ- ২ আসনের সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

অনুষ্ঠানে জেলার ছয় উপজেলার ১৮৪ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সারাদেশে মেধাতালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মূল্যবান বই ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সম্মেলনে বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নের নানা কলাকৌশল তুলে ধরে বলেন, দেশের দৃশ্যমান উন্নয়ন হলেও চরমভাবে ধ্বসে পড়ছে মানুষের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা। আর কওমি মাদরাসাগুলো সেই নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাওলানা ওসমান গনির সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদী, মাওলানা নাসিরুল্লাহ,  মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মুফতি মুজিবুর রহমান, মুফতি গুলামুর রহমান, মাওলানা আবদুর রউফসহ প্রমুখ।

উল্লেখ্য, লেখাপড়ার মানোন্নয়ন,  শিক্ষার্থীদের মানসিক বিকাশ, ইলম-আমল ও আখলাকের সমন্বয়ে একটি সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ২০২২ সালে খুলনা বিভাগের দশটি জেলা নিয়ে গঠিত হয় খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদ।

সংগঠনটি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদরিসিল আরাবিয়া বাংলাদেশ-এর কর্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পরিষদটির নানামুখী কর্মসূচির ভেতর অন্যতম হলো-  প্রতি বছর প্রতিটি জেলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কর্মসূচি। তৃণমূল পর্যায়ের প্রতিটি  শিক্ষার্থীকে পথনির্দেশনা প্রদান ইত্যাদি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ