শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৬০টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ ধাপে ৬০টি উপজেলা মধ্যে ছয়টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।

মোট ৫ হাজার ১৪৪টি কেন্দ্রে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

নির্বাচনে তিন পদে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন ভোটের লড়াই করছেন।

চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে একজনসহ মোট পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোটে মাঠে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ১৬৬ প্লাটুন, ভোটকেন্দ্রে পুলিশ ১৯ হাজার ৪৭৮ জন, মোবাইল টিমে পুলিশ ছয় হাজার তিনজন, স্ট্রাইকিং ফোর্সে পুলিশ দুই হাজার ৬৭৩ জন এবং র‌্যাবের ১৫৪টি টিম রয়েছে। সব মিলিয়ে পুলিশের ৪১ হাজার ৩৭৯ জন ও আনসারের ৬৬ হাজার ৫৭৯ সদস্য নিয়োজিত রয়েছে।

গুরুত্ব বিবেচনায় ১৭টি উপজেলায় অতিরিক্ত ২৯ প্লাটুন বিজিবি, অতিরিক্ত ১৪টি র‍্যাব টিম, কোস্টগার্ড ৫ সেকশন ও অতিরিক্ত ১৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ