শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কোটা প্রথার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শহিদ মিনার চত্বরে হাইকোর্টের কোটা বহালের রায় প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে।

শিক্ষার্থীদের সাথে থাকা ফেস্টুনে লেখা ছিলো, "প্রয়োজনে রক্ত নে, কোটা থেকে মুক্তি দে", "সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে"। এছাড়াও "কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক", "বৈষম্য মানি না', "বৈষম্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন" ইত্যাদি স্লোগানে মুখরিত হয় চবি ক্যাম্পাস।

রাজনীতি বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, "দেশের ২.৬৩% মানুষের জন্য ৫৬% কোটার বিসিএস ক্যাডার পদ বরাদ্দ। আর সাধারণ ৯৭.৩৭% মানুষের জন্য ৪৪% কোটা বরাদ্দ। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি বৈষম্য নিরসনের জন্য। সেখানে অর্ধশত বছরেও হাইকোর্ট থেকে বৈষম্যের আওয়াজ দেওয়া হচ্ছে। হাইকোর্টের কোটা সংক্রান্ত রায়কে আমরা প্রত্যাখ্যান করছি। সরকারি চাকরিতে ৫৬% কোটা মেনে নেওয়ার মতো না। ৩০% মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার জন্য অবমাননাকর। আমরা কোটামুক্ত সরকারি চাকরি চাই। মেধার সঠিক মূল্যায়ন চাই।"

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ