শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খাগড়াছড়ি ওলামা ঐক্য পরিষদ সদর উপজেলার সম্মেলন অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি কওমি মাদরাসা-ওলামা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ জুন) সকাল ১১ টায় খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের ২য় তলায় মাওলানা কারী জামাল উদ্দিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

সদর উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা রেজাউল করিম মিছবাহ'র সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মাওলানা নুরুল কবির আরমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাওলানা কারী ওসমান গনি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, সিনিয়র সহ সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ফারুকী, সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম শামীম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির মাহমুদ রশিদী।

সম্মেলনে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৪ সদস্য বিশিষ্ট সদর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সদস্যবৃন্দ: কমিটির সভাপতি মাওলানা ইউসুফ ,সিনিয়র সহ- সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মিছবাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ