শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চবিয়ান দ্বীনি পরিবারের আয়োজনে কুরআন পাঠ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রবিবার (৯ জুন ২০২৪) বেলা ২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় মসজিদে "চবিয়ান দ্বীনি পরিবার" কর্তৃক আয়োজিত "প্রশ্নোত্তরে কুরআন ২০২৪" শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের মুসল্লী শিক্ষার্থীদের মধ্য থেকে গড়ে ওঠা ছয় হাজার সদস্যের ফেসবুক ভিত্তিক প্লাটফর্ম "চবিয়ান দ্বীনি পরিবার"। গ্রুপটি একটি কুরআন পাঠ প্রতিযোগিতার আয়োজন করে। অংশগ্রহণ করে ৭৫ জন সদস্য। বিজয়ীদের মধ্য থেকে ১৪ জনকে পুরস্কৃত করা হয়।

কুরআন পাঠ পাঠ প্রতিযোগিতার সমন্বয়ক আরবি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, "কুরআন আমাদের নৈতিকতার শিক্ষা দেয়। সুন্দর জীবন ও সম্প্রীতির শিক্ষা দেয়। কুরআনের সৌন্দর্যের শিক্ষাকে ছড়িয়ে দিতে আমরা ৩০ তম পারা থেকে কুরআন পাঠ প্রতিযোগিতার আয়োজন করি।"

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সালেহ আরাবি, ২য় ও ৩য় স্থান অধিকার করেন একই বিভাগের হাবিবুর রহমান ও আতিকুর রহমান রিয়াজ।

এসময় ক্যাম্পাসে শুদ্ধতার সাথে পবিত্র জীবন গঠন নিয়ে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মঈনউদ্দীন চিশতি এবং আরবি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নিয়ামতউল্লাহ ফারাবী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ