সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


রাজশাহীতে আবাসিক হোটেল থেকে ৭ নারীসহ আটক ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হোটেলের মালিক, ম্যানেজার ও কর্মচারীরা বিভিন্ন গ্রাম থেকে কাজ দেওয়ার নামে নারীদের নিয়ে আসতেন। এরপর পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হতো বনলতা আবাসিক হোটেলের গোপন কক্ষে। শুধু তাই নয়, বাধ্য করা হতো পতিতাবৃত্তিতে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে রাজশাহীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাত নারীসহ ১৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানকালে হোটেল মালিক ও ম্যানেজারকেও আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- হোটেল মালিক মো. মোন্তাজ (৫৮), ম্যানেজার মিজানুর রহমান (৪০), কর্মচারী মো. মঞ্জু (৫৩),  ইয়াসিন আলী (৪৩), হোটেলে আসা  মো. এসকেন্দার (৬০), মো. সোহাগ (২০), সাকিব হোসেন (২২), বিপ্লব শেখ (২০), রকিবুল ইসলাম (২৩) ও মাহমুদ হাসান (৩২)।

আটক নারীরা হলেন- তোতা বেগম রুপা (৩০), রত্না খাতুন (২৪), নদী আক্তার জোসনা (২৮),  রাহিমা খাতুন (৩০), মোসা. সালমা (৩০), মোসা. শিল্পà¦