সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


শিশু কন্যাকে হত্যা করে মা, লাশ খালে ফেলে দেয় বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে কান্নাকাটি করায় বিরক্ত হয়ে নুসরাত জাহান তিথি নামে ৬ মাসের এক শিশুকে কন্যাকে হত্যা করেছে মা। পরে তার লাশ বাড়ির পাশের খালে লাশ ফেলে দিয়ে আসে বাবা। ঘটনাটি জিন-ভুতের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে ওই দম্পতি। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা খেয়ে ওই বাবা-মা হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন। পরে আদালতেও তারা ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

পাশবিক এ ঘটনাটি ঘটে গত ৩০ জুন রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে। গত ১ জুলাই রাতে বাড়ির পাশের একটি খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকালে ওই শিশুর লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পুলিশ ঘাতক বাবা জিল্লুর রহমান ও মা স্বপ্না বেগমকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মতো শিশু তিথিকে নিয়ে এক ঘরে ঘুমিয়ে ছিলেন। সোমবার সকালে ঘুম থেকে উঠে স্বপ্না বেগম তার শিশু সন্তানকে পাওয়া যাচ্ছে না বলে চিৎকার শুরু করেন। শিশুটির বাবাও জানায়, ঘরের দরজা-জানালা লাগানো অবস্থায় তাদের সন্তà¦