রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩ ট্রাকের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে শিবচরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে ভাঙ্গাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।  এ সময় শত শত যানবাহন আটকা পড়ে। দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাকের চাকা ফেটে বিকল হয়ে যায়। পরে পেছন দিক আসা আরও দুটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ৪ জন আহত হন। পরে ফরিদপুরের ভাঙ্গাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেকার দিয়ে ট্রাকগুলো সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. আরিকুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া একজনকে রয়েল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ