রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, বিপাকে শত শত যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পুরোনো ছবি

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে বিকল হয়ে পড়েছে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন। ফলে বিপাকে পড়েছেন শত শত যাত্রী।

আজ সোমবার (৮ জুলাই) বিকেলে ঢাকা ছাড়ে জামালপুর কমিউটার ট্রেন।  প্রত্যক্ষ দর্শীরা জানান, ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে ভয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে।

এদিকে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় অনেক যাত্রী আটাকা পড়েছেন। আটকাপড়া ট্রেনের কারণে শ্রীপুর পৌর শহরের একমাত্র সড়ক ডিবি রোডে যান চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনের চালক জানান, ঢাকা থেকে জামালপুরে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে থামার আগেই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বহু চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারিনি। উদ্ধারকারী ইঞ্জিন এলে ট্রেনটি নিয়ে যেতে পারবে।

শ্রীপুর স্টেশন মাস্টার মো. সাইদুল রহমান বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। প্ল্যাটফর্মের মাঝখানে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। উদ্ধারকারী ইঞ্জিন এলে ট্রেনটি চালিয়ে নিয়ে যেতে পারবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অন্য ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ