রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

মহেশপুর উপজেলা ইমাম পরিষদের মতবিনিময় সভা ও পৌর কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মতবিনিময় সভায় আলোচনা করছেন মহেশপুর উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ-ছবি: সংগৃহীত

মহেশপুর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত পৌরসভাধীন ইমামগণের সাথে মতবিনিময় সভা ও পৌর কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১০জুলাই) বিকেল ৩টায় উপজেলার ক্যাফে মদিনা সেমিনার হলে পবিত্র কুরআন তেলাওয়াত ও না'তে রাসুল সা. এর মাধমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম বিন্নুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. আব্দুল আলীম মাযহারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতি নাজির আহমাদ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইমাম-খতিবগণ হচ্ছে দেশ-জাতির কর্ণধার, এলাকা ও সমাজের মুখপাত্র। জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়াই হলো ইমামগণের প্রধান কাজ।

বক্তারা আরও বলেন, প্রত্যেকটা মসজিদের ইমামগণের কর্তব্য হলো কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবা, বিপদে-আপদে একজন আরেকজনের পাশে দাঁড়ানো।

আরও পড়ুন; কোটাবিরোধী আন্দোলন; কী ভাবছে ইসলামি ছাত্র সংগঠনগুলো

সভায় আলোচনা করেন- জমিদারপাড়া আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাও. শেখ আসআদ, মাও. সারোয়ার হোসাইন, মহেশপুর কওমি মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মাও. আব্দুশ শুকুর, উপজেলা ইমাম পরিষদের উপদেষ্টা মাও. তাফাজ্জল হুসাইন ও মাওলানা আবু দাউদ, সাংগঠক-শিক্ষাবিদ মাওলানা হুমায়ুন কবীর, মুফতি মাসউদুর রহমানসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

আরও পড়ুন; হারাম উপার্জন থেকে দান করলে কি সওয়াব হয় ?

সভা শেষে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মুফতি শোয়াইব আহমদকে সভাপতি,  মাওলানা মোস্তফা কামালকে সেক্রেটারি,  মুফতি আব্দুল্লাহকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পৌর কমিটি গঠন করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ