সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের নাম সুমন কুমার ঘরামী। তিনি পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

মোজাম্মেল হক বলেন, 'পুলিশ সর্বোচ্চ ধৈয্যের পরিচয় দিয়েছে। অথচ আমার এক ভাইকে পিটিয়ে মেরে ফেলল।' সংঘর্ষে আরো ২০ জন পুলিশ সদস্য আহত আছেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার (২ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টায় খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা গণমিছিল শুরà