শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দৌলতপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে চলমান অস্থিরতার পর বিজয় আসলেও ফিরেনি শৃঙ্খলা। জনক্ষোভ থেকে সারাদেশের দেশে থানা হামলায় অনিরাপদ হয়ে গেছে পুলিশও। মঙ্গলবার ছিল পুলিশের কর্ম বিরতিও। এ কারণে বাইরে তাদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। তিন দিন ধরে খুলনা শহরে ট্রাফিক পুলিশ না থাকায় এক প্রকার বিশৃঙ্খল অবস্থায় যান চলাচল করছে।

বুধবার ও বৃহস্পতিবার খুলনার দৌলতপুর বেবি স্ট্যান্ড,ট্রাফিক মোড়, মহসিন মোড়,সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগনালে সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত শহরে যানবাহন চলাচল শৃঙ্খলা ফিরাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মুহা.শাহরিয়ার তাজ এর নেতৃত্ব কাজ করছে থানার নেতৃবৃন্দ।

এসময়  উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার তথ্য গবেষণা প্রচার সম্পাদক মুহা.সিফাত শিকদার, কলেজ সম্পাদক মুহা.শাহারিয়ার, আলিয়া মাদরাসা সম্পাদক মুহা.মেহেদী হাসান ও প্রমুখ নেতৃবৃন্দ।

একই সাথে গতকাল রাতে একটি প্রতিনিধি দল বিভিন্ন মন্দির ও দৌলতপুর থানার বিভিন্ন এলাকা নিরপত্তার স্বার্থে পরিদর্শন করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ