শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বানিয়াচংয়ে ৯ শহীদের আত্নার মাগফেরাত কামনায় বিএনপির গণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বানিয়াচংয়ে নিহত ৯ শহীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

আবদুর রউফ আশরাফ : বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত (৫ আগষ্ট) নিহত ৯ শহীদের আত্নার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে গণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগষ্ট) বিকালে বানিয়াচং উপজেলা সদরের স্থানীয় শহীদ মিনারে আয়োজিত গণ দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেটমনজুর উদ্দিন আহমদ শাহীন, সাবেক আহবায়ক ও ব্যবসায়ী নেতা আলহাজ¦ লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, ফরহাদ হোসেন বকুল, জমিয়ত উলামা ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফি, মাওলানা মশিউর রহমান, জামায়াত নেতা খন্দকার তালেব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ  সম্পাদক মোঃ জাহির হোসাইন,সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, উপজেলা মহিলা বিএনপির সভাপতি তানিয়া আক্তার খানম, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক শেখ সুহেল মিয়া, সদস্য এস এম জহিরুল ইসলামসহ বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদের আত্নার মাগফেরাত, বেগমখালেদা জিয়ার রোগ মুক্তি ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামা ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা মখলিছুর রহমান।

উল্লেখ্য গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচংয়ের ৯ জন শহীদসহ অন্তত শতাধিক লোক আহত হন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ