রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

কয়েকদিনের টানা বর্ষণে খাগড়াছড়িতে ফের বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশত পরিবার। গেল ২৪ ঘণ্টা জেলায় ৬৫ মিলি লিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটনার আশঙ্কা রয়েছে।

বুধবার (২১আগস্ট) সকাল থেকে চেঙ্গী নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পানি ঢুকতে শুরু করেছে। এতে করে জেলা সদরের শান্তিনগর, বাস টার্মিনাল এলাকা, মুসলিমপাড়া, মেহেদীবাগ, রুইখই চৌধুরীপাড়া, মেহেদীবাগ, শান্তি নগর, গঞ্জপাড়া, শব্দমিয়া পাড়া, কমলছড়ি  মাটিরাঙার তাইনং ও দীঘিনালর হাসিন সনপুর নিম্নাঞ্চলে বসবাসকারী কয়েকশত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

 টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। সকালে জেলা সদরের শালবনে পাহাড় ধসে সড়কের উপর গাছ ভেঙ্গে পড়ে। এতে বৈদ্যুতিক তারের উপর গাছ পড়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পাহাড় ধস ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির কথা বলছে, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ