সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


৩১ ট্রেনের যাত্রা বাতিল, বাস চলাচল সীমিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত কয়েক দিনের প্রবল বর্ষণে ঢাকা-চট্টগ্রাম মূল রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে সারা দেশের ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঢাকা-সিলেট পথও বন্ধ করা হয়েছে। সব মিলিয়ে বন্যার কারণে মোট ৩১টি ট্রেনের যাত্রা বাতিল ও আংশিক বাতিল করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পূর্ব) চট্টগ্রাম কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার জারি করা এক প্রস্তাবে এ তথ্য জানা গেছে।

ট্রেন বন্ধের বিষয়ে জানতে চাইলে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (চট্টগ্রাম) মো. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে (গতকাল) সকাল থেকেই চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা এবং চট্টগ্রাম থেকে সিলেটসহ সব লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। অনেক জায়গায় রেললাইনে পানি উঠে গেছে। ফলে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে পূর্বাঞ্চলের বিভà¦