রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

পাগলা মসজিদের দানবক্সের ৭ কোটি টাকা বন্যার্তদের দেওয়ার তথ্য সঠিক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৭ কোটি টাকা বন্যার্তদের সহায়তায় দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সঠিক নয় বলে জানা গেছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. শওকত আলী গণমাধ্যমকে বলেন, দানের খবরটি সত্য নয়। আমাদের মসজিদ কমিটির মধ্যে এমন কোন সিদ্ধান্ত এখনো হয়নি।

এদিকে, আজ শনিবার সকাল থেকে পাগলা মসজিদের দানের টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দান করেছে মসজিদ কমিটি এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে৷

কিশোরগঞ্জের টাকার খনি খ্যাত পাগলা মসজিদ। এই মসজিদে দানের টাকা তিনমাস পর পর খোলা হয়। দানবাক্স খোলে কোটি কোটি টাকা পাওয়া যায়। গত কয়েকদিন আগেও প্রায় পৌনে ৮ কোটি টাকা পাওয়া যায়। দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে যার যার অবস্থান থেকে মানুষ এগিয়ে আসছে সহযোগিতা নিয়ে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

পাগলা মসজিদের এই বিপুল পরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তুলেছেন অনেক মানুষ। এই দাবিটি এখন ভাইরাল।

অনেকের দাবি, মানুষের দানের এই বিপুল পরিমাণ অর্থ এক জায়গায় অলস ফেলে না রেখে মানুষের বিপদে কাজে লাগানো হউক। এই দাবির পক্ষে ব্যাপক জনমত ও সমর্থনও দেখা গিয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ