রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

বিরামপুরে ২৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছেন বিজিবি।  যার আনুমানিক বাজার মূল্য  ২৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা,জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক ( সিও) লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৮ আগস্ট) ভোর রাতে ভারতে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর সীমান্তের দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল আমিনের  নির্দেশনায়  কমান্ডার নায়েক আসাদ আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের গোবিন্দপুর এলাকায় অভিযান চালান। এসময় গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ভারতে পাচারকালে ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার  করেন।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান,  বুধবার (২৮ আগস্ট) ভোর রাতে বিরামপুর সীমান্তের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে দু'টি কাঁচের জারে প্রায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান,মাদকদ্রব্য সহ অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি'র অভিযান অব্যাহত রয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ