শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাভার থানা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাভার থানা কমিটি গঠন

আবদুল্লাহ ফিরোজী : জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাভার থানার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে যমযম নূর গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে সভাপতি ও দারুল মুসলিম মাদরাসার মুহতামিম মুফতি ইলিয়াস হোসাইনকে সাধারণ সম্পাদক করে সাভার থানা কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আরএস টাওয়ারে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বলিয়ারপুর মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী। বিশেষ অতিথি ছিলেন জামিয়াতু ইব্রাহীম আ. ঝাউচরের মুহতামিম শায়খুল হাদীস মুফতি জাহিদুল ইসলাম কাসেমী, জামিয়া মদীনাতুল উলূম আমীন বাজারের শিক্ষা সচিব শায়খুল হাদীস মুফতি আব্দুর রহীম কাসেমী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন সিরাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাভার থানা সভাপতি মাওলানা আবু সাঈদ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি মুঈনুদ্দীন আহমাদ, সাধারণ সম্পাদক মুফতি আনওয়ারুল ইসলাম মাদানী প্রমুখ নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ