রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

-সৈয়ব আহমেদ সিয়াম

রক্তদানে ভয় যেনো না থাকে কারো, রক্তদাতা যেন নিয়মিতই বাড়ে আরো। রক্তদানে উৎসাহিত করতে কাজ করছে সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল।

সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করে নওগাঁ ব্লাড সার্কেল।

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি জানান, ‘বাংলাদেশে সাধারণ মানুষ এখনো রক্তদানে ভয় পায়। প্রয়োজনের সময় রক্তদাতা খুঁজে পাওয়া কষ্টকর হয়। গণসচেতনতাই পারে এ থেকে উত্তরণ এনে দিতে। তাই, আমরা ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইনের মাধ্যমে রক্তদানে উৎসাহিত করার কার্যক্রম অব্যাহত রেখেছি। এটা আমাদের ৩৬ তম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। আমাদের এই চেষ্টা বৃথা যাবে না, ইনশাআল্লাহ।’

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাহাদ হাসান আকাশ জানান, ‘শিক্ষার্থীদের একটা বড় অংশ এখনো নিজেদের রক্তের গ্রুপ জানে না। রক্তের গ্রুপ জানিয়ে রক্তদানে উৎসাহিত করার বিষয়টি সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে আশা রাখি।’

উল্লেখ্য, নওগাঁ ব্লাড সার্কেল ২০১৭ সাল থেকে নওগাঁ শহরে রক্তদানে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে আসছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ