শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে দুর্ঘটনায় চবি শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে দুর্ঘটনায় চবি শিক্ষার্থীর মৃত্যু

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বন্যার্তদের সহায়তা করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ ৮ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২০ মিনিটে ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার।

এর আগে গত ২৭ আগস্ট ভোরে চবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফাহিম আহমাদ পলাশ। এ ঘটনায় ২ জন গুরুতরসহ মোট ১২ জন আহত হন।

জানা যায়, পলাশ দিনাজপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি এবং সমাজসেবায় সক্রিয় একজন কর্মী ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ