রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ
গোয়াইনঘাট প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ  করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) রাত দেড় টায় জেলার গোয়াইনঘাটের  প্রতাপপুর সীমান্তে প্রতাপপুর  বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়,অভিযানিক টহল টিম  সিলেটের  গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির  লামাপুঞ্জি নামক সীমান্ত এলাকা হতে ১৩৯৯৭ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম, ১৭৭৬৬ পিস ভারতীয় চশমা, ৬৪৮ পিস ভারতীয় মুভ স্প্রে, ১০৩৭ পিস ভারতীয় জনসন ক্রীম, ১৭১০ পিস ভারতীয় হোয়াইট টন ক্রীম, ৫০ পিস ভারতীয় কাতান শাড়ী, ১৭৮ কেজি ভারতীয় পোস্তদানা ও ২৪০ কেজি ভারতীয় চা-পাতা আটক পূর্বক জব্দ  করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ৬৯০ টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে রাতের অন্ধকারে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ